লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু
গত সপ্তাহে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান রফিকুল আলম।
তিনি বলেন, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ১২১ জন অভিবাসী বহনকারী একটি নৌকা গত ১৮ ডিসেম্বর লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে। লিবিয়ার নৌবাহিনী ঘটনাস্থল থেকে ৮২ জনকে জীবিত উদ্ধার করে এবং কমপক্ষে ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত আমাদের দূতাবাসের কর্মকর্তারা দ্রুততার সঙ্গে বেশ কয়েকটি সূত্রের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির একজন স্বেচ্ছাসেবক তাদের নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে আট বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যেও ৩২ বাংলাদেশি রয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।