৪৩ বিলিয়নের চাপে দেশ
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৫ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৯ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বড় বড় প্রকল্পের নামে ঢালাওভাবে গৃহীত বিদেশি ঋণ সরকারের জন্য বড় ধরনের ফাঁদ তৈরি করেছে। প্রকল্প বাস্তবায়নের পর দেখা যাচ্ছে, সেগুলো থেকে প্রাপ্ত সুফল আর্থিক দায়ের তুলনায় নগণ্য; উপরন্তু কর্ণফুলী টানেলের মতো কিছু প্রকল্প এখন সরকারের গলার ফাঁস হয়ে দেখা দিয়েছে। কারণ প্রকল্পগুলো বাস্তবায়নের পরপরই শুরু হয়েছে সুদাসলে কিস্তি পরিশোধের চাপ। কিন্তু অর্থনীতিতে সুফল মিলছে না।
এক গবেষণায় দেখা গেছে, ৭০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে দেশের ২০টি বড় প্রকল্পের বিপরীতে বিদেশি ঋণ নেওয়া হয়েছে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পরবর্তী সরকারের কাঁধে এ ঋণ পরিশোধের বোঝা চেপেছে।
পতিত আওয়ামী লীগ সরকারের আর্থিক অনিয়ম নিয়ে প্রণীত অন্তর্র্বতী সরকারের শ্বেতপত্রের তথ্য বলছে, বর্তমানে বিদেশি ঋণের সুদাসল বাবদ যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে ২০২৮ সালে গিয়ে তার তিন গুণ বেশি দায় পরিশোধ করতে হবে। এর অর্থ হচ্ছে, পতিত সরকারের আমলে ঢালাওভাবে গৃহীত বিদেশি ঋণের দায় পড়বে নির্বাচিত সরকারের ঘাড়ে।
শ্বেতপত্রে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তার বিপরীতে সরকারের গৃহীত বিদেশি ঋণের সুদাসল বাবদ ২০২৫-২৬ অর্থবছরে ২.৭৩ বিলিয়ন এবং ২০২৬-২৭ অর্থবছরে ৩.২ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করার লক্ষ্য রয়েছে। রাজস্ব আহরণ ও রেমিট্যান্স আয়ের সীমাবদ্ধতা এ চাপ আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বড় প্রকল্পের বিপরীতে গৃহীত বিদেশি ঋণ পরিশোধের দায় রাষ্ট্রের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয়র করা ‘বাংলাদেশের বৃহৎ ২০টি মেগা প্রকল্প : প্রবণতা ও পরিস্থিতি’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত ২০ মেগা প্রকল্পে যে ৪৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ নেওয়া হয়েছে তার সবচেয়ে বড় অংশ ৩৬.৬ শতাংশ দিতে হবে রাশিয়াকে, জাপানকে দিতে হবে ৩৫ শতাংশ এবং চীনকে প্রায় ২১ শতাংশ অর্থ পরিশোধ দিতে হবে। এ ছাড়া বিশ্বব্যাংক, এডিবি, জাইকা ও অন্যান্য সংস্থার ঋণ রয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ২০২৩ সালের জুন পর্যন্ত বিদেশি ঋণের বকেয়ার যে তথ্য দিয়েছে, তাতে দেখা যায় বাংলাদেশের কাছে ৬২.৪ বিলিয়ন ডলার পাওনা রয়েছে দাতা সংস্থাগুলোর। এর বিপরীতে ২০২২-২৩ অর্থবছরে ১.৭৪ বিলিয়ন, ২০২৩-২৪ অর্থবছরে ২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে আরও ২.৬ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি ঋণের দায় পরিশোধ করতে হবে অন্তর্র্বতী সরকারকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












