লন্ডনে স্কুলে নামায নিষিদ্ধ, প্রতিবাদে স্কুলত্যাগ দুই ছাত্রীর
লন্ডনের একটি স্কুলে নামায নিষিদ্ধ করার প্রতিবাদস্বরূপ নিজ স্কুল ত্যাগ করেছেন দুই মুসলিম ছাত্রী। তাদের মতে নামায পড়া নিষিদ্ধ হওয়ার পর তাদের মনে হতো মুসলিম হওয়াটাই একটি বিষাক্ত বিষয়।
গত বছর লন্ডনের ব্রেনট এলাকার ''মেকেইলা কমিউনিটি'' স্কুল কর্তৃপক্ষ স্কুলের ভেতরে নামায নিষিদ্ধ করে। তবে স্কুলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। আদালতের রায় ঘোষণার অপেক্ষায় রয়েছেন অভিবাবক ও শিক্ষার্থীরা। তবে আদালতের রায় ঘোষণার অপেক্ষা না করেই স্কুল ছেড়ে আসেন এই দুই মুসলিম ছাত্রী। তারা হলেন সারাহ ও সেলিনা। মেকেইলা কমিউনিটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা ৭শ’র কাছাকাছি। এদের ৫০ শতাংশই মুসলিম।
তারা লাঞ্চ ব্রেকের সময় ৫ মিনিট সময় নিয়ে যোহরের নামায আদায় করতে চেয়েছিলেন। ধর্মীয় পোশাক এবং নিজস্ব ঐতিহ্যের পোশাকের প্রতি স্কুল অসম্মানজনক আচরণ করে মর্মে অভিযোগ করে দুই শিক্ষার্থী।
স্কুলের হেড টিচার বারবলসিং বলে, মেকেইলা স্কুলে ভর্তির আবেদনের সময় আমরা সব সময় শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের স্পষ্ট করে জানিয়ে দেই, স্কুলের কঠিন নীতিমালা এবং স্কুল ভবনের সীমাবদ্ধতার কারণে স্কুলের ভেতরে নামায কক্ষ রাখা আমাদের পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।