লন্ডনে ফিলিস্তিনি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন
, ১৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৩ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ব্রিটেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার চার মাস পর লন্ডনে দেশটির দূতাবাস খোলা হয়েছে। উদ্বোধনের সময় একদল কূটনীতিক এবং ফিলিস্তিনের সমর্থকরা উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্যে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হোসাম জোমলাত গত সোমবার ফিলিস্তিনি দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ভবনটি ‘ব্রিটিশ মাটিতে ফিলিস্তিনের এক টুকরো’ এবং এটি ‘শান্তি, মর্যাদা এবং ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য ফিলিস্তিনি জনগণের অবিরাম প্রচেষ্টার প্রতীক।’
জোমলাত বলেন, ‘ফিলিস্তিন দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে এবং ফিলিস্তিন স্বাধীন হবে।’ তার বক্তৃতার অন্য অংশে ফিলিস্তিনি রাষ্ট্রদূত দূতাবাস খোলাকে ‘ফিলিস্তিনি পরিচয়ের ধারাবাহিকতার’ লক্ষণ এবং গাজা, পশ্চিমতীর ও শরণার্থী শিবিরে ফিলিস্তিনি জনগণের জন্য প্রতিরোধের বার্তা বলে মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের দখলদারিত্বের অবসান এবং তাদের বৈধ অধিকার আদায়ের দীর্ঘস্থায়ী দাবিকে এজেন্ডা থেকে সরিয়ে দেয় না।
এরপর জোমলাত দূতাবাসের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করে ফিলিস্তিনি দফতরকে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসে রূপান্তরের ঘোষণা দেন। কূটনৈতিক অনুশীলনের এই পরিবর্তনকে ফিলিস্তিনি মিশনের মর্যাদা বৃদ্ধি এবং দূতাবাস হিসেবে পরিচালিত উভয় পক্ষের মধ্যে আনুষ্ঠানিক ও প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন করার মাধ্যমে দেখা হয়। সূত্র: পার্সটুডে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)