লঘুচাপের প্রভাবে আরও যতদিন বৃষ্টি ঝরবে
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
সাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন বৃষ্টি চলছে। আগামী আরও দুই দিন এ অবস্থা চলতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এক অনলাইন পোস্টে তিনি জানান, মার্কিন আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত বায়ু-প্রবাহ চিত্র বিশ্লেষণ করে দেখা যায় মৌসুমি লঘুচাপটি আরও কমপক্ষে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকার প্রবল আশঙ্কা রয়েছে। অর্থাৎ আজ জুমুয়াবার লঘুচাপটির কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খ- রাজ্যের ওপরে অবস্থান করতে পারে।
এসময় বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের ওপরে চলমান মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।
আবহাওয়াবিদ পলাশ আরও জানান, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর প্রচ- উত্তাল অবস্থায় রয়েছে। সাগরে নিয়মিতভাবে গভীর সঞ্চরণশীল মেঘ সৃষ্টি হচ্ছে, যা থেকে পানীয় বাষ্পবাহী ঘন মেঘ বাংলাদেশের ভূভাগে প্রবেশ করছে।
ঘন মেঘের প্রবাহ ঘটছে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে এবং তা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী আরাকান পাহাড় ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)