অ্যাপে ট্র্যাপ, টাকা গায়েব
, ১৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১১ জুলাই, ২০২৫ খ্রি:, ২৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি চাকরিজীবী নাহিদ অনলাইন অ্যাপে বিনিয়োগ করে প্রতারিত হন। তিনি বলেন, ‘এক নারী আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়ে অনলাইনে কাজের অফার দেন। তারপর একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করেন। যেখানে ৬০ জন মেম্বার ছিল। গ্রুপে থাকা নারী, পুরুষ সবাই টাকা দিয়ে লাভ পাচ্ছেন- এমন স্ক্রিনশট দেন। পরে ওই নারীও আমাকে ‘পলারস্টেপ’ নামে একটি অ্যাপসে কাজ করতে বলেন। আমি ৪১০ টাকা ইনভেস্ট করলে তারা ৮২০ টাকা দেন। পরে লোভে পড়ে তাদের দেখানো অফারে দুই লাখ টাকা দেই। তখন আর লাভ দেয়নি। ’
নাহিদুল ইসলাম আরও বলেন, কল দিলে তারা বলে, এমন হওয়ার কথা না, আপনি তো ভাগ্যবান, তাই এমন হয়েছে। আপনি আরও ২ লাখ ৪৩ হাজার টাকা দিলে দ্বিগুণ টাকা ওঠাতে পারবেন। তাদের কথায় ফের সেই টাকা দেই। কিন্তু কোনো লাভ না পেয়ে ফের যোগাযোগ করি। আপনার ভাগ্য অনেক ভালো তাই অ্যাকাউন্ট লক হয়েছে বলে তারা জানায়। এখন ৩ লাখ ৮০ হাজার টাকা দিলে লক খুলে যাবে এবং একসঙ্গে ১২ লাখ টাকা তুলতে পারবেন। আমার কাছে এত টাকা না থাকায় পরিচিত লোকজনের সঙ্গে আলোচনা করে বুঝতে পারি, আমি প্রতারণার শিকার হয়েছি। পরবর্তী সময়ে মামলা করি। ’
সেই মামলার পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ ডিসেম্বর প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের হিসাবে এমন ভুক্তভোগীর সংখ্যা অনেক। তবে ভুক্তভোগীরা অভিযোগ দিতে চান না। এজন্য পুলিশ অধিকাংশ ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নিতে পারে না।
অবৈধভাবে বিনিয়োগ ওয়েবসাইট পরিচালনা ও প্রতারণার অভিযোগে গত বছর তিনজনকে গ্রেফতার করেছিল সিআইডি। সিআইডি জানায়, এ চক্রটি ওয়েবসাইটে বিনিয়োগের মাধ্যমে আয়ের ফাঁদে ফেলে অন্তত ১০০ কোটি টাকা হাতিয়েছে।
সিআইডি সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন, ‘বর্তমানে ইনভেস্টমেন্ট অ্যাপস ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা বেড়েছে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপ খুলে বাংলাদেশের সিম ব্যবহার করে লিংক করা হচ্ছে। যেখানে ব্যাংক অ্যাকাউন্ট খুলে ৫০০ টাকা জমা দেওয়ার কিছুক্ষণ পর ৮০০ টাকা দেখায়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অনেক ক্ষেত্রে চতুর্থবারেও গ্রাহক টাকা তুলতে পারছেন। কিন্তু তিনি বুঝতে পারেন না কীভাবে তার টাকা বেড়ে যাচ্ছে। এরপর যখন গ্রাহকের এক লাখ, পাঁচ লাখ কিংবা ১০ লাখ টাকা জমা হয় তখন প্রতারকরা গ্রাহকের অনলাইন অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এরপর ভুক্তভোগী আর টাকা তুলতে পারে না, যোগাযোগও করতে পারেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












