লক্কড়-ঝক্কড় বাস, সরকারের গাফলতির কী আছে, আমি কি গাড়ি রঙ করব -কাদের
গত এক যুগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি কাজ হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, ১২ বছর কম সময়! ১২ বছরে কি আমরা কম কাজ করেছি?
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এফডিসি গেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক্সিট র্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে লক্কড়-ঝক্কড় বাসের চেহারায় কোনো পরিবর্তন হয়নি এ প্রসঙ্গে কাদের বলেন, ‘কোনো পরিবর্তন হয়নি, বারবারই বলা হচ্ছে।’
এখানে সরকারের গাফলতি আছে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘এখানে সরকারের গাফলতির কী আছে? আমি কি গাড়ি রঙ করব নাকি?’
তিনি আরও বলেন, ‘এটা তো নতুন নির্মাণ আমি করিনি। এটা তো আগেই হয়ে আছে। লক্কড়-ঝক্কড় বাস যখন আমি বন্ধ করে দেবো, তখন আপনারা সাংবাদিকরা সবার আগে বিক্ষোভ দেখাবেন। আপনারাই বলবেন, জনগণ অপেক্ষা করে আছে, রাস্তায় হাজার হাজার মানুষ গাড়ি নেই, গণপরিবহন নেই। এই অভিযোগ আপনারাই দিতে থাকবেন।
‘আমাদের তো শাঁখের কড়াতের মতো। এটা করলেও দোষ, ওটা করলেও দোষ। এসব গাড়ি আমরা বন্ধ করে দিতে পারি। এরপর ঢাকা শহরে তো রিপ্লেসমেন্ট নেই। রিপ্লেসমেন্ট হওয়ার আগে আমি গাড়ি বন্ধ করে দিয়ে কী লাভ হবে? এসব গাড়ি তো বন্ধ করতে পারি, চেষ্টাও করেছি, তখন আপনাদের মধ্য থেকে প্রতিবাদ এসেছে যে, জনগণকে কষ্ট দিয়ে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে,’ বলেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।