মাদরাসায় ছেলের চাকরির জন্য গরু বেচে ঘুষ ভ্যানচালক বাবার
সিরাজগঞ্জের তাড়াশে রোকনপুর দালিখ মাদরাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতি ও সুপারের বিরুদ্ধে। এমনকি পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দিয়ে তা গোপন রাখা হয়েছে। এ ছাড়া পুনঃনিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টিও চাকরির বিজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
অভিযোগ রয়েছে, নিয়োগের আগেই পছন্দ মতো নিরাপত্তাকর্মী, আয়া ও পরিচ্ছন্নতা কর্মীর পদে তিনজন চাকরি প্রার্থীর কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ হিসেবে নিয়েছে নিয়োগ কমিটি। একইসঙ্গে বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি পাওয়ার জন্য তাড়াহুড়ো করে মনোনয়নের আবেদন করছেন এই কমিটি।
জানা গেছে, তালম ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম। তিনি পেশায় একজন ভ্যানচালক। তার ছেলে রাব্বিকে মাদরাসার নিরাপত্তাপ্রহরী পদে চাকরির জন্য রোকনপুর দাখিল মাদরাসার সভাপতি আলামিন কাওসার ও ভারপ্রাপ্ত সুপার কেবিএম আব্দুল মান্নানকে ৪ লাখ টাকা দেন। এ জন্য আবুল কালাম তার ৫টি গরু বিক্রি করতে হয়েছে। আবুল কালামের স্ত্রী ও রাব্বির মা সাজেদা খাতুনের কথায় বেরিয়ে আসে চাকরি দেওয়ার আগেই টাকা নেওয়ার সব তথ্য। রাব্বির মা বলেন, ১০ লাখের বেশি টাকা চেয়েছেন আমার ছেলের চাকরির জন্য। ভেবেছি যেটুকু জমি আছে সেটাও বেচে দেব।
স্থানীয় ছাত্রছাত্রীর অভিভাবকরা বলেন, ১৯৭২ সালে রোকনপুর মাদরাসা প্রতিষ্ঠিত। কিন্তু সভাপতি আলামিন হোসেন ও ভারপ্রাপ্ত সুপার কেবিএম আব্দুল মান্নানের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ মাদরাসার শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।