রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে জাতিসংঘ মহাসচিব
চার দিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশে আসছে জাতিসংঘের মহাসচিব গুতেরেস। সে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
প্রেস সচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে আশা প্রকাশ করি।
গুতেরেস রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের কাজ করা বিভিন্ন সংস্থা নিজ নিজ কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে ব্রিফ করবে। শরণার্থী শিবির পরিদর্শনের পর রোহিঙ্গা ও পবিত্র রমজানের প্রতি সংহতি জানিয়ে সেখানেই ইফতারের ব্যবস্থা করা হয়েছে।
আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবে গুতেরেস। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবে সে। এরপর দুপুরে হোটেলে ফিরে বাংলাদেশে যুবসমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।