দেশে নারী ধূমপায়ীর সংখ্যা দ্রুত বাড়ছে -প্রেস সচিব
দেশে নারী ধূমপায়ীর সংখ্যা দ্রুত বাড়ছে এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তামাক কোম্পানিগুলো শুধু নারীদের ধূমপানে উৎসাহিত করতে নতুন ব্রান্ডের সিগারেট বাজারে এনেছে।
ধূমপান নিরুৎসাহিত করতে শুধু কর বাড়ানোর উপর জোর না দিয়ে সামাজিক উদ্ভাবনীর উপর জোর দেয়া উচিৎ বলে মন্তব্য করেন তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলেন প্রেস সচিব।
প্রেস সচিব বলেন, তামাকের ব্যবহার কমাতে সবাই শুধু এনবিআর এ লবিং করে, এক্টিভিস্টরা কর বাড়াতে সর্বশক্তি নিয়োগ করে-কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।