রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

রোহিঙ্গা ক্যাম্পে সচল ভয়ানক ‘ইয়াবা কারেন্সি’!

-ক্যাম্পগুলোর ভেতরে বসে মাদকের হাট
এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:৩৯ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ২:০৯
রোহিঙ্গা ক্যাম্পে সচল ভয়ানক ‘ইয়াবা কারেন্সি’!

কক্সবাজার সংবাদদাতা:
মানবপাচার থেকে সোনা কেনাবেচা কিংবা হোক তা বিদেশের অবৈধ টাকা, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাজারে সেসব অর্থ ‘বৈধ’ করতে ইয়াবা একটি অন্যতম ‘বিনিময় পণ্য’ হয়ে উঠেছে। ব্যাংক অ্যাকাউন্টহীন এসব ক্যাম্পের মানুষদের কাছে বিদেশ থেকে আসা রেমিট্যান্স সামাল দিতেও কাজে লাগে ইয়াবা। টেকনাফ ও উখিয়াজুড়ে ক্যাম্পের ভেতরে-বাইরে ইয়াবা যেন একটি নতুন কারেন্সি। যেকোনও অপরাধের লেনদেনের ক্ষেত্রে একলাখ টাকা ক্যাশ না দিয়ে আপনি ইয়াবা দিতে পারেন। এক লাখ টাকার ইয়াবা পরে দেশের বাজারে পাঁচ গুণ বেশি দামে বিক্রি হবে।
উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে সেখানকার রোহিঙ্গা জনগোষ্ঠীর তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি দিনই ক্যাম্পগুলোর ভেতরে বসে মাদকের হাট। বিকাল ৪টায় সরকারি-বেসরকারি কর্মকর্তারা ক্যাম্প ত্যাগের পর সেটা একটা ভিন্ন জগৎ। ৪টা পর্যন্ত যারা লুকিয়ে থাকে, সন্ধ্যার পরে তারা বেরিয়ে আসে। সেটা হতে পারে বিভিন্ন উগ্রগোষ্ঠীর সদস্য, বিদেশ পাঠানোর দালাল, অপহরণের হোতারা। আর সন্ধ্যার পরের সেই হাটে সব লেনদেন হয় ইয়াবা দিয়ে। তারা এও জানান, উখিয়ার কিছু আদি বাসিন্দাদের অনেকে ক্যাম্পের মাদকের হাটে আসে।
কিভাবে সম্ভব হয় কেবল ইয়াবা দিয়ে লেনদেন প্রশ্নে এক যুবক বলেন, ক্যাম্প থেকে দল বেঁধে মাছ শিকারে যাওয়া হয়। ফেরার পথে যেকোনও উপায়ে লুকিয়ে ইয়াবা আনা হয়। এবং রাত করে ক্যাম্পেই মজুত করা হয়। এই পুরো কাজ করার সময় আমরা ঘাটে ঘাটে টাকা দেই। এই যে বললাম ঘাটে ঘাটে টাকা দিই, সেটা সবসময় যে টাকাই দিই তা না, ইয়াবাও দিই। এখানে সবাই জীবনে একবার হলেও বড় ইয়াবা চালানে যুক্ত হবে, সেই পরিকল্পনা করতে থাকে। তিনি আরও বলেন, ধরেন ৫০ টাকার ইয়াবা ঢাকা পৌঁছায়ে ৫০০ টাকা হয়ে যায় কিভাবে? সেই হিসাব পেলেও বুঝবেন। ওই টাকা মানে ইয়াবা দিয়েই। তারপরেও যদি ধরা পড়ি, তাইলে বুঝতে হবে ওইসব বনিবনার ঝামেলা।
এটা গেলো ইয়াবা এদেশে নিয়ে আসার কথা। যে লোক বিদেশে পাড়ি জমাতে চায়। সে কী করে ইয়াবা কাজে লাগায়? দালালকে যদি তার এক লাখ টাকা দিতে হয়, তবে সে সমপরিমাণ ইয়াবা দিয়ে কাজ চালায়। কুতুপালং ক্যাম্পে এরকম একাধিক ঘটনার খোঁজ মেলে। সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে রওনা দেওয়ার সময় যে শর্ত থাকে তা হলো, ওখানে গিয়ে কল করে পৌঁছানোর খবর দিলে, এখানে ইয়াবা বুঝিয়ে দেওয়া হবে। এমনকি স্বর্ণালঙ্কার কেনার ক্ষেত্রেও ইয়াবা কারেন্সি হিসেবে ব্যবহৃত হয়। ইতোমধ্যে একাধিক অপহরণ ঘটনায় পরবর্তী সময়ে ইয়াবা দিয়ে ছাড়িয়ে আনার মতো সমাধানেরও খোঁজ মেলে ক্যাম্পে।
উখিয়ার কুতুপালং ক্যাম্পে পুরো প্রক্রিয়াটা বুঝিয়ে বলে দেয় এক ইয়াবা ব্যবসায়ী। নাম প্রকাশ না করে সে বলে, ধরেন আমি আমার সোর্সে ইয়াবা আনি। ক্যাম্পে রাখি। তারপর কক্সবাজারের ব্যবসায়ীর কাছে দেই দ্বিগুণ দামে। কিন্তু সেই টাকা থেকে আমি মিয়ানমারের সোর্সকে টাকা পরিশোধ করি, তাদের ওখানকার যে মূল্য সেই পরিমাণ এবং টাকাটা হুন্ডি করি। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকে আমার কিছু পরিমাণ ইয়াবা দিতে হয়। বিনা পয়সায়।
ইয়াবার এই বিশাল বাজার নিয়ন্ত্রণ করছে রোহিঙ্গা- বাঙালি মিলে। যেকোনও লেনদেনে অর্থের বদলে ইয়াবাকে ব্যবহার করা হচ্ছে। কারা এই বাজারের নিয়ন্ত্রণে আছে, সে বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্য আছে কিনা, জানতে চাইলে র‌্যাব- ১৫ এর একজন কর্মকর্তা বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের ছত্রছায়ায় প্রত্যক্ষ মদতে বাংলাদেশে ঢুকছে ইয়াবার চালান। কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করা রোহিঙ্গারা ইয়াবা পাচারে সক্রিয় রয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অনেকের অবস্থান মিয়ানমারে হওয়ায় তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে না। মাদকের টাকা হুন্ডির মাধ্যমে মিয়ানমারে যাচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান বলেন, ‘মনে রাখতে হবে, এখানে ইয়াবা বড় মিডিয়াম। এত হাজার ইয়াবা দিয়ে পাচার করা হলো। এখানে অপহরণের কেস হয় মাঝে মধ্যে সেটার মূল ইয়াবা। কখনও কখনও জিম্মি করে পাহাড়ে রাখা হয়। শর্ত হচ্ছে, ইয়াবা পাচার হবে এপারে। তারপরে ক্যাশ হবে, তারপরে অপহৃতকে ছেড়ে দেবে। এটা বিকাশ বা ইয়াবার মাধ্যমে হতে পারে। ইয়াবা এখানে কারেন্সি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে লেনদেন এখানে হয়, সেখানে লক্ষাধিক টাকা কোনও প্রশ্ন ছাড়া চলে যাচ্ছে দেশের বাইরে।’
এটা নিয়ে আপনাদের কোনও মনিটটরিং আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এটা নিয়ে আমি কোনও কমিটিতে আলোচনা হতে দেখিনি। এসব অর্থ পাঠানোর ক্ষেত্রে মানি এক্সচেঞ্জাররাও জড়িত, হুন্ডি জড়িত।
ইয়াবা কারেন্সির বিষয়টি মিজানুর রহমানের ‘অবজারভেশন’ উল্লেখ করে রোহিঙ্গা ক্যাম্পে হুন্ডি ব্যবসা সম্পর্কে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এটা আমার জানা নেই। সামগ্রিকভাবে ইয়াবা চোরাচালান বেড়েছে নাকি কমেছে প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের কন্ট্রালে আছে।’
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৮ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৮ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৮ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৮ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৮ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৮ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৮ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৮ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৯ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৯ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৯ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২০ ঘণ্টা আগে