‘কৃষকের বাজার স্থায়ী ও সম্প্রসারণ করা প্রয়োজন’
ঢাকাবাসীকে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১২টি কৃষকের বাজার চলমান রয়েছে। সংশ্লিষ্ট কাউন্সিলর, সিটি করপোরেশন ও কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাজারগুলো স্থায়ী করা যেতে পারে।
গতাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরও বলেন, বাজারগুলো স্থায়ী ও সম্প্রসারণ করার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা বিশেষ ভূমিকা রাখতে পারেন।
সভায় মূল প্রবন্ধে বলা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, অ্যাম্বাসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস, সিটি করপোরেশন এবং ডাব্লিউবিবি ট্রাস্টের পক্ষ থেকে এই কৃষকের বাজার স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়। এই বাজারে কৃষকরা তাদের পণ্য সরাসরি এনে ভোক্তার কাছে বিক্রি করে। এতে মধ্যসত্ব্য ভোগী না থাকায় সঠিক দামে পণ্য বিক্রি হয়। এই বাজারের মাধ্যমে ভোক্তারা সতেজ ও কীটনাশক মুক্ত শাক সবজি পেয়ে থাকেন এবং কৃষকেরা লাভ্যংশ পাচ্ছেন।
সাভার, বিরুলিয়া, কামরাঙ্গীরচর, কেরানীগঞ্জসহ ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গার কৃষকরা এই বাজারের বিক্রেতা। যেসব কৃষকরা এখানে আসেন, তারা উপজেলা কৃষি অফিস কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত।
এতে আরও বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১২টি এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে বসে ২টি করে মোট ১৬টি বাজার রয়েছে। ওই সকল এলাকায় পরিচালিত জরিপে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯৫ দশমিক ৬৯ শতাংশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯৪ দশমিক ৪৪ শতাংশ মানুষ এই বাজার সম্পর্কে ইতিবাচক মতামত দিয়েছেন।
ক্রেতারা অনেকেই সপ্তাহে শুধুমাত্র একদিন নয়, প্রতিদিন বাজার বসাতে আগ্রহ প্রকাশ করেছেন। তাই এই বাজারকে সম্প্রসারিত করা প্রয়োজন।
সভায় বক্তারা বলেন, কৃষকের বাজার ভোক্তাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এ বিবেচনায় বাজারগুলো স্থায়ী করা প্রয়োজন। যেহেতু বাজারগুলো সিটি করপোরেশন এলাকায় পরিচালিত হচ্ছে, সেহেতু স্থানগুলো সুনির্দ্দিষ্ট করার লক্ষ্যে স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশনের ভূমিকা এবং প্রতিশ্রুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্প দিয়ে বাজার স্থায়ী করা সম্ভব নয়।
সিটি করপোরেশনের কাছে বাজারগুলো হস্তান্তর করা হলে আর্থিক বরাদ্দ নিশ্চিতের মাধ্যমে বাজারগুলো সহজেই টেকসই হবে।
বক্তারা বলেন, প্রকল্প শেষ হওয়ার পরেও বাস্তবায়নকারী সংস্থা বা নাগরিক সমাজের পক্ষ থেকে বাজারগুলো নিয়মিত তদারকি প্রয়োজন। কৃষি এলাকার কাছাকাছি কৃষকের বাজারগুলো তৈরি করা হলে কৃষকরা বেশি উপকৃত হবেন।
পরিবহন কৃষকদের জন্য একটি চ্যালেঞ্জ। সমবায় ব্যবস্থাপনার মাধ্যমে পরিবহনের ক্ষেত্রে সমাধান নিয়ে আসা সম্ভব। এ ছাড়া, জনগণের চাহিদা বিবেচনায় মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকেই কৃষকের বাজার স্থায়ীকরণে উদ্যোগী হতে হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।