রেস্তোরাঁয় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের খুলশি থানাধীন হলি ক্রিসেন্টের পাশের গলিতে অবস্থিত ফিউশন ক্যাফে নামের একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই রেস্তোরাঁটিতে কাজ করা তিন কর্মী দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিস্ফোরণের ঘটনা ঘটে। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ফিউশন ক্যাফের ম্যানেজার গুলজার জানান, সকাল ১১টার দিকে রেস্তোরাঁর রান্নার কাজ চলছিল। এসময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেস্তোরাঁর তিন কর্মী দগ্ধ হন। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলতে সক্ষম হন রেস্তোরাঁয় কাজ করা অন্য কর্মীরা। দগ্ধ কর্মীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।