রূপগঞ্জের সেই বাড়িতে অভিযান শেষ, ৩ বোমা উদ্ধার
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ ছানী, ১৩৯২ শামসী সন , ০৩ জুলাই, ২০২৪ খ্রি:, ১৯ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসবাদী আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে তিনটি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যরা। পরে বোমাগুলোর বিস্ফোরণ ঘটায় বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিকেলে অভিযান শেষে এ তথ্য জানান অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন।
এর আগে, সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকার সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুপুর দেড়টার দিকে বাড়িটিতে অভিযান শুরু করে এটিইউ এবং সোয়াত।
এটিইউ পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ‘বাড়ির প্রতিটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এসময় তিন তলার একটি ফ্ল্যাটের একটি কক্ষ থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার হয়। এছাড়া, উদ্ধার করা হয় বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। পরে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি গ্রেপ্তার হওয়াদের বিষয়ে জানতে পেরে হয়তো এই বাড়িতে থাকা সন্ত্রাসবাদী সদস্যরা পালিয়ে গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন আনসার আল ইসলামের সদস্য হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।’
এটিইউ পুলিশ সুপার বলেন, ‘গত মাসের ৯ জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করে এটিইউ। গত সোমবার কক্সবাজার থেকে একজন নারী সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের এই বাড়ির সন্ধান পাওয়া যায়। সকাল ১০ টার দিকে সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন চার তলা বাড়িটি ঘিরে ফেলা হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এয়ারপোর্টের অকশন ম্যানেজার পরিচয়ে আইফোন বিক্রির ফাঁদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে আগস্টের শেষে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের -নূর
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিলের দাবি
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু -তথ্য উপদেষ্টা
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশাসনে ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের আদালতে বিচারাধীন ৪৬ লাখ মামলা, উচ্চ আদালতেই সাড়ে ৫ লাখ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজারে পাহাড়ধস আতঙ্ক, উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)