‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ পেজ থেকে উদ্দেশ্যমূলক অপতথ্য ছড়ানো শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
নিজস্ব সংবাদদাতা:
‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ পেজ ও ওয়েবসাইটটি ‘নিউজসাইটের’ মোড়কে উদ্দেশ্যমূলক অপতথ্য ছড়াচ্ছে। এটি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ পেজ ও ওয়েবসাইটটি ‘নিউজসাইটের’ মোড়কে অপতথ্যের ফুলঝুরি ছড়াচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এ পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা ও আন্দোলনকারী ছাত্রনেতাদের চরিত্রহননে ধারাবাহিকভাবে ভুয়া, বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম ও ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট থেকেও বাংলাদেশকে জড়িয়ে, অন্তর্র্বতীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো।
‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।