‘ইউনূস পাকাপোক্ত জামাতের হয়ে কাজ করছে’
নিজস্ব সংবাদদাতা:
সাবেক সংসদের সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া অভিযোগ করেছেন, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস “পাকাপোক্ত জামাতের সঙ্গে যুক্ত” এবং তাদের কৌশলগত কর্মকা-ে অংশগ্রহণ করছে।
সম্প্রতি একটি আলোচনা সভায় তিনি এই এসব কথা বলেন।
পাপিয়া দাবি করেন, ইউনুস জামাতের একজন সমর্থক। তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে প্রভাব বিস্তার করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করছে, এবং এই প্রচেষ্টায় ইউনুস সক্রিয়ভাবে লিপ্ত। জামায়াত মাঝে মাঝে কিছু তথ্য প্রকাশ করে যাতে সরকার বা জনগণ বিভ্রান্ত হয়।
তিনি আরও বলেন, জামাত পরিকল্পিতভাবে তথ্য ব্যবহার করে নিজের লক্ষ্য হাসিল করতে চায়। মাঝে মাঝে প্রকাশিত কিছু তথ্য জনগণের কাছে নিরীহ মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি রাজনৈতিক কৌশল।
পাপিয়া উল্লেখ করেন, এই মন্তব্য তার ব্যক্তিগত পর্যবেক্ষণ। আমার অভিমত অনুযায়ী, ইউনুসের কর্মকা- জামাতের প্রভাব বিস্তারের কৌশলের সঙ্গে সম্পর্কিত। এটি আমাদের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।