রিযিক আসে কতভাবে: মাছের মাথা বিক্রি করে চলে সংসার
, ১৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৪ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
হাসপাতালে রোগীদের খাবার সরবরাহের সময় ভাতের সঙ্গে রুটিন করে মাছ-গোশত দেওয়া হয়। তরকারি হিসেবে রোগীদের মাছের পিস দেয়া হলেও মাথা তথা মুড়ো দেয়া হয় না।
এই মাছের মাথাগুলো সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করেন কামাল (৩০)। অল্প দামে কেনা এ মাছের মাথাগুলো একসময় পাড়ার রাস্তায় দাঁড়িয়ে বেচেন তিনি। এই আয়েই চলে তার সংসার।
মিরপুর এলাকার কয়েকটি হসপিটাল থেকে মাছের মাথা ও মুরগির গিলা কলিজা এনে মিরপুর ১৪ নম্বর এলাকায় ফুটপাত ও ওলি-গলিতে বিক্রি করেন কামাল।
মিরপুর ১৪ নম্বরের ব্যাটালিয়ন এলাকায় দেখা মেলে কামালের। সে সময় তার কাছ থেকে মাথা কিনছিলেন কয়েকজন ক্রেতা।
মাছের মাথা কিনতে আসা আকরাম হোসেন বলেন, বহুদিন ধরে এই ছেলেটাকে এই এলাকায় মাছের মাথা বিক্রি করতে দেখি। এর আগেও আমি আরও একদিন নিয়ে ছিলাম। খুব ভালো, কোনো গন্ধ বা পচা না। দামও কম দুইশ’ টাকা মাত্র।
মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমার গ্রামের বাড়ি ভোলা জেলায়। আমি ২০১৪ সালে ঢাকায় এসেছিলাম, তারপর থেকে এই কাজ ওই কাজ করতে করতে অবশেষে মাছের মাথা বিক্রির এই ব্যবসা বেছে নিয়েছি। সবচেয়ে বড় কথা আট-নয়শ টাকা পুঁজি দিয়ে প্রতিদিন পাঁচ-ছয়শ টাকা ইনকাম (লাভ) করে সংসার চালাতে পারছি - এর চেয়ে ভালো খবর আর কী হতে পারে! কিছুদিন আগে বিয়ে করেছি। স্ত্রীকে নিয়ে ঢাকাতে বাসা নিয়ে থাকি। সব মিলিয়ে কম ইনকাম করেও ভালোই আছি ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এছাড়া সময় সুযোগ মতো অন্যান্য কাজও করে থাকি। তবে আমার মতো অনেকে যারা বেকার, চাকরি খুঁজে বেড়াচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বেশি পুঁজি নিয়ে বড় ব্যবসা করার স্বপ্ন না দেখে অল্প পুঁজি নিয়ে ছোট করে ব্যবসা শুরু করুন। বড় ব্যবসায়ী হতে না পারলেও নিজের পায়ে অন্তত দাঁড়াতে পারবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












