রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর গুলশানে রাজপথে দাঁড়িয়ে থাকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীদের সঙ্গে আকস্মিক সাক্ষাৎ করে তাদের দীর্ঘদিনের দাবির কথা শুনেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে জটলা দেখে তিনি গাড়ি থামিয়ে নিচে নেমে আসেন। এ সময় রাজপথে আন্দোলনরত শিক্ষকরা তাদের নিয়োগের দীর্ঘসূত্রতা নিরসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি তার সামনে তুলে ধরেন।
সড়কের পাশে দাঁড়িয়ে শিক্ষকদের প্রতিটি দাবি মনোযোগ দিয়ে শোনেন তারেক রহমান। বছরের পর বছর ধরে ঝুলে থাকা নিয়োগ প্রক্রিয়া এবং শিক্ষকদের আর্থিক ও সামাজিক দুর্দশার কথা শুনে তিনি তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
তারেক রহমান শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে শিক্ষকদের এই সমস্যাগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধান করা হবে। দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদ- হিসেবে শিক্ষকদের মর্যাদা ও অধিকার রক্ষায় তিনি প্রতিশ্রুতি দেন।
তারেক রহমানের এই মানবিক ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণ দেখে উপস্থিত আন্দোলনরত শিক্ষকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা জানান, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের একজন নেতার এভাবে রাজপথে নেমে সরাসরি সাধারণ মানুষের দুঃখ-কষ্টের কথা শোনা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক উদাহরণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)