রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের মহোৎসবের পথ বন্ধ করতে হবে -সাংবাদিক নেতা আজিজ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব এম এ আজিজ বলেন, ভবিষ্যতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এমন দল ও নেতাকে ভোট দিতে হবে। আর কোনো দুর্নীতিবাজকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো যাবে না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সব পথ বন্ধ করতে হবে।
সাংবাদিক নেতা এম এ আজিজ আরও বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণে। এখনো আমরা বৈষম্যের মধ্যেই আছি।
আগামী নির্বাচনে সৎ নেতা বেছে নেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আপনাদের খাদ্য নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু আজ এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে এসব দায়িত্ব পালন করতে হচ্ছে। আগামীতে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, এমন দল ও নেতাকে ভোট দিতে হবে।
গত বুধবার আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে আয়োজিত মাসব্যাপী গণ-ইফতারের চতুর্থ দিনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এম এ আজিজ এ কথা বলেন।
মুক্তিযুদ্ধের পর থেকে জনগণের আকাঙ্খার দেশ গঠনের পরিবর্তে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতির মহোৎসব চলেছে অভিযোগ করে এম এ আজিজ বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটপাটের সব পথ বন্ধ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।