যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে -দুলু
, ০৭ মার্চ, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোনোভাবেই হোক তারা বাংলাদেশের বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা যেকোনো মূল্যে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করে এ সরকারকে ব্যর্থ প্রমাণ করে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এজন্য অন্তর্র্বতীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা।
গত বুধবার বিকালে জেলার নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
দুলু বলেন, ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা হলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিনিয়োগসহ সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)