সুপিরিয়র সিলেকশন বোর্ড সভা অনুষ্ঠিত:
পদোন্নতি পাচ্ছে না দুর্নীতিবাজরা
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনসহ বিভিন্ন ক্যাডারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের আর পদোন্নতি নয়। সৎ-দক্ষ ও মেধাবীদের পদোন্নতিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। পদোন্নতির তালিকায় থাকা সরকারি কর্মকর্তারা দুনীতির সাথে জড়িত কি না তা যাচাই-বাচাই করা হতে পারে। গত বৃহষ্পতিবার সচিব সভায় একাধিক সচিব এমন সুপারিশ করার পরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত শনিবার সকাল ১১টায় সচিবালয়ে অনুষ্ঠিত সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)-সভায় বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দুর্নীতিবাজদের পদোন্নতির ক্ষেত্রে কোন ধরনের অনুকম্পা দেখানো হবে না। এছাড়াও বিসিএস (পুলিশ) ক্যাডারের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড-৩) পদ, বিসিএস (কর) ক্যাডার রাজস্ব বোর্ডের সদস্য (কর) (গ্রেড-২) পদ পদোন্নতি ক্ষেত্রে অধিকতর যাচাই শেষে পদোন্নতি দেয়ার সুপারিশ করা হয়। তবে তিনবার পদোন্নতি বঞ্চিত এমন কর্মকর্তাদের বিবেচনায় আনা নাও হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিসিএস পুলিশ ক্যাডারের অন্তত চারটি ব্যাচের অতিরিক্ত ডিআইজি পদের কর্মকর্তারা ডিআইজি পদে পদোন্নতি দেওয়ার জন্য বিবেচনায় আনা হচ্ছে। এজন্য অনেকেই জোর তদবির শুরু করেছেন। এর আগে এসএসবির কয়েক দফায় সভা অনুষ্ঠিত হলেও পুলিশের পদোন্নতির বিষয়ে সুরাহা হয়নি। শুধু পুলিশ ক্যাডার নয়, স্বাস্থ্য, কর ক্যাডারের বিষয় সুরাহা হয়নি। সাম্প্রতিক সময়ে কর্মকর্তাদের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগ ওঠায় দুর্নীতিবাজদের বিষয়ে কঠোর মনোভাব দেখাচ্ছে নীতিনির্ধারকরা। পদোন্নতির ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। ব্যক্তি সখ্যতা বা অন্য কোন প্রভাবে কাউকে সভায় প্রধান্য দেওয়া হবে না। সৎ. দক্ষ ও মেধাবীদের পদোন্নতিতে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)