‘রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা দেবে বিএনপি’
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা দেওয়া হবে। অতীতের ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের অভিজ্ঞতা মাথায় রেখেই এই সহযোগিতা নিশ্চিত করা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু গণমাধ্যমকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। আগে থেকেই সেগুলো টার্গেট করা ছিল।
তিনি প্রশ্ন তোলেন, কেন আগে থেকে সাবধান হওয়া যায়নি এবং কেন দেশে ‘মবোক্রেসি’ তৈরি হচ্ছে।
তিনি বলেন, এসব ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। পাশাপাশি, বাংলাদেশে আর মবোক্রেসি দেখতে চান না বলেও জানান তিনি।
তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে মতাদর্শগত ভিন্নতা থাকতেই পারে। তবে দেশের প্রশ্নে নিরপেক্ষ না থেকে সবাইকে দেশের পক্ষে থাকতে হবে। তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্রের খুঁটি আরও মজবুত হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
গণমাধ্যমকে সমাজের দর্পণ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বর্তমানে সেই দর্পণ অনেকটাই চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।’ তবে সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয়, সে বিষয়ে তিনি গুরুত্ব দেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।