‘মব কালচারকে প্রতিহত করতে ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করবে’
নিজস্ব সংবাদদাতা:
মব কালচার প্রতিষ্ঠার অপচেষ্টাকে প্রতিহত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বশক্তি নিয়োগ করবে বলে ঘোষোণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন রাকিব।
রাকিবুল ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী পরিকল্পিতভাবে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা, বট বাহিনী এবং ধর্মের অপব্যবহার করে রাজনীতি করছে। এই অপশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে কোনো নিরপরাধ পোশাক শ্রমিক বা সাত বছরের শিশু আয়েশা আক্তারকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে এই বাংলাদেশ আমরা চাইনি।
এ সময় ছাত্রদল সভাপতি হুশিয়ারি দিয়ে বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীরা কারা, কোথায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আজকের মধ্যেই তা জাতির সামনে প্রকাশ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।