আল ইহসান ডেস্ক:
আজারবাইজান এয়ারলাইনসের বিমানটি লক্ষ্য করে রাশিয়া থেকে গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। স্থানীয় সময় গত রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংস্থা রয়টার্স।
ইলহাম আলিয়েভ বলেন, ‘দুর্ঘটনাবশত রাশিয়া বিমানটিকে গুলি করেছিল। এখানে কোনো ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রমের কথা উঠছে না। অতএব দোষ স্বীকার করে যথাসময়ে আজারবাইজানের কাছে ক্ষমা চাওয়া এবং জনগণকে এ ব্যাপারে অবহিত করা উচিত ছিল।’
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রও একই অভিযোগ করে বলেছে, ‘আজারবাইজান এয়ারের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে।’
গত বুধবার (২৫ ডিসেম্বর) ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের বিমান বিধ্বস্ত হয়। এতে ৪২ জন প্রাণ হারায়।
বিমান বিধ্বস্তের ঘটনায় গত শনিবার ক্ষমা চেয়েছে রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী ওই বিমানটি ভূপাতিত হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।