ফিলিস্তিনি শ্রমিকদের পরিবর্তে ভারতীয় কর্মী নিয়োগ দিচ্ছে দখলদার ইসরায়েল - এক বছরে ১৬ হাজার ভারতীয় ইসরায়েলে গেছে
রাজু নিশাদ। ভারতীয় এক নির্মাণ শ্রমিক। নিরাপত্তা বেল্ট, হেলমেট ও লম্বা বুট পরে কাজ করে দখলদার সন্ত্রাসী ইসরায়েলের কেন্দ্রীয় শহর বীর ইয়াকভের একটি নতুন নির্মাণাধীন আবাসন এলাকায়। তার মতো আরও ১৬ হাজার শ্রমিক দখলদার ইসরায়েলের নির্মাণ খাতে যোগ দিয়েছে বিগত বছর খানেক সময়ের মধ্যেই। তবে তারা সন্ত্রাসী ইসরায়েলের নির্মাণ শিল্পে তুলনামূলক নতুন।
মূলত গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই সন্ত্রাসী রাষ্ট্রটি আর ফিলিস্তিনিদের কাজে নিচ্ছে না। ফলে, ইহুদীবাদীদের শ্রমবাজারে লক্ষাধিক শ্রমিকের যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতেই ভারতের দিকে নজর দিয়েছে দখলদার ইসরায়েল। আর সেই সুযোগ লুফে নিয়েছে ভারত। এরই মধ্যে সন্ত্রাসী রাষ্ট্রটিতে প্রায় ১৬ হাজার ভারতীয় শ্রমিক প্রবেশ করেছে। ভারতের হিন্দুত্ববাদী সরকার ও সন্ত্রাসী ইসরায়েলের ইহুদীবাদী সরকারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২০২৩ সালের ৭ অক্টোবরের আগে সন্ত্রাসী ইসরায়েলের শ্রমবাজারে ফিলিস্তিনিদের কোলাহল থাকত। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। বর্তমানে দখলদার ইসরায়েলের শ্রমবাজার হিন্দি, হিব্রু এবং এমনকি মান্দারিন ভাষায় মুখরিত।
হামাসের হামলার পর দু’পক্ষের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধের সূচনা হয়। পরবর্তীতে তা লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথি এবং ইরানের সঙ্গেও সরাসরি সংঘর্ষে রূপ নেয়। তবে এই সংঘর্ষ দখলদার ইসরায়েলের শ্রমবাজারে ভারতীয়দের প্রবেশ ঠেকায়নি।
বিগত বছরে ভারত থেকে প্রায় ১৬ হাজার শ্রমিক দখলদার ইসরায়েলে গেলেও দেশটির আরও কয়েক হাজার-এমনকি সেটা লাখের ঘরেও ছুঁয়ে যেতে পারে-শ্রমিক নেওয়ার পরিকল্পনা করছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।