রামমন্দির উদ্বোধন ইস্যুতে আরএসএস নেতার কঠোর সমালোচনায় মাওলানা সাজ্জাদ নোমানি
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের স্থলে উদ্বোধন হতে যাচ্ছে রামমন্দির। আগামী ২২ জানুয়ারি খুব ধুমধামের সাথে এটি উদ্বোধনের আয়োজন করতে যাচ্ছে দেশটির সরকার। প্রাচীন মসজিদ গুড়িয়ে দিয়ে সেখানে মন্দির উদ্বোধনে স্বাভাবিকভাবেই কঠোর হিন্দুত্ববাদী শক্তিগুলো বেশ উচ্ছ্বসিত। তারই বহিঃপ্রকাশ ঘটলো আরএসএস নেতা ইন্দ্রেশের বক্তব্যে। সে বলেছে, ‘আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন হবে। তখন মুসলমানরাও যেন মসজিদ, দরগাহ, মাদরাসায় ‘শ্রী রাম, জয় রাম, জয় জয় রাম’ মন্ত্রোধ্বনি উচ্চারণ করে।’ নাউযুবিল্লাহ।
আরএসএস নেতার এমন মন্তব্যে মর্মাহত ভারতীয় মুসলিমরা। ফলে তাদের হয়ে কথা বলেছেন দেশটির বিশিষ্ট গবেষক আলেম ও অল-ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ডের নেতা সাজ্জাদ নোমানি। তিনি ইন্দ্রেশের ওই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মাতৃভূমি ভারতের শক্তি ও সৌন্দর্য এটাই যে, এখানে নানা ধর্মের ও নানা বর্ণের মানুষেরা পরস্পর মিলেমিশে বসবাস করে আসছে। কিন্তু মানুষ ভারতের সভ্যতা-সংস্কৃতি ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। তারা সবকিছু এক ধর্মের নিয়ম মতো করতে সবাইকে বাধ্য করছে। এভাবে চললে ভারতের ‘প্রাণ’ বাঁচবে না।
ইন্দ্রেশের বক্তব্যে দিকে ইঙ্গিত করে মালানা নোমানি বলেন, এ ধরনের উস্কানিমূলক ও অবমাননাসূচক বক্তব্য ইন্দ্রেশ কুমারের মানসিক সুস্থতার বিষয়ে সন্দেহ হয়। আমি হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধসহ ভারতের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ভুল রাজনীতির ফাঁদে পা না দেয়।
তিনি বলেন, সব ধর্মে এমন কিছু বিষয় থাকে, যার কারণে তাদের সমাজ সুন্দর থাকে। অথচ ভারতে তাদের নামে রাজনীতি করেই সমাজকে ধ্বংস করা হচ্ছে। এটা বড় আফসোসের বিষয়। আপনাদের চিন্তা করা উচিত, ইন্দ্রেশের মতো লোকেরা ঘৃণা-বিদ্বেষ ছড়ানো ব্যতীত সমাজকে আর কী দিতে পেরেছে?
ভারতের এই মালানা বলেন, দেশের সব ধর্মের নেতাদের কাছে আবেদন করছি, তারা যেন নিজ নিজ ধর্মের লোকদেরকে বোঝায়, দেশ অযোগ্যদের হাতে চলে গেছে। দেশকে উদ্ধার করতে হবে। তাই যত দ্রুত সম্ভব সবাই মিলে এসব লোকদের কব্জা থেকে দেশকে বাঁচাতে হবে। হিন্দু, খ্রিস্টান, শিখ, বৌদ্ধসহ অন্যান্য ধর্মের লোকদের মধ্যে পরস্পর মহব্বত ও শ্রদ্ধা বৃদ্ধি, নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করে দেশে সত্যিকার গণতন্ত্র ফিরিয়ে আনার জোর চেষ্টা চালাতে হবে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।