দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা ‘খুব চিত্তাকর্ষক’ -বিশ্লেষক
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় যুদ্ধবিরতির বৈশ্বিক দাবির মুখে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে গতকাল। নেদারল্যান্ডসের হেগ শহরের আদালতে দক্ষিণ আফ্রিকার করা এ মামলাকে স্বাগত জানিয়েছে অনেক দেশ।
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির স্কুল অব ল'র স্টেট ক্রাইম বিভাগের সিনিয়র লেকচারার টমাস ম্যাকম্যানাস আল জাজিরাকে বলেছে, দক্ষিণ আফ্রিকার মামলাটি ‘খুবই চিত্তাকর্ষক’ (ভেরি ইমপ্রেসিভ)।
ম্যাকম্যানাস বলেছে, তারা (দক্ষিণ আফ্রিকা) খুব সংক্ষিপ্ত উপায়ে কিছু বিধ্বংসী অভিযোগ তুলে ধরেছে, যা আইনগতভাবে সঠিক উপায়ে একত্রিত করা হয়েছে।
ম্যাকম্যানাস আরও বলেছে, এর প্রতিনিধিরা যেভাবে কাজ করেছে এবং যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছে, সেগুলোর উপস্থাপনে সে মুগ্ধ হয়েছে।
ম্যাকম্যানাস বলেছে, মামলার তাৎক্ষণিকতা সম্পর্কিত দক্ষিণ আফ্রিকার যুক্তিগুলি দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে ‘সবচেয়ে বিধ্বংসী’ হবে।
গত ডিসেম্বর মাসে গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কর্মকা-কে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। দুই দিনের এই শুনানিতে পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরা হবে। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ফিলিস্তিনে নৃশংস সামরিক হামলা বন্ধ করার জন্য পদক্ষেপ চাওয়া হয়েছে। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি হামলায় ২৩ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন, তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)