৬০ বছরে সর্বোচ্চ স্তরে কঙ্গো নদীর পানি, নিহত শতাধিক
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
৬০ বছরেরও বেশি সময়ের মধ্যে গত বুধবার (১০ জানুয়ারি) সর্বোচ্চ স্তরে উঠেছে কঙ্গো নদীর পানি। বৃষ্টির কারণে নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) এবং কঙ্গো রিপাবলিকে বন্যা দেখা দিচ্ছে। কর্তৃপক্ষের মতে, গত কয়েক মাসে বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বুধবার নদীর পানি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬.২০ মিটার (২০.৩৪ ফুট) উপরে পৌঁছেছে। এটি ১৯৬১ সালের পর নদীর পানির স্তরের সর্বোচ্চ রেকর্ড। তখন নদীর পানি ৬.২৬ মিটার উপরে পৌঁছেছিল।
সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ডিআরসি-এর ঘনবসতিপূর্ণ কিনশাসার বেশ কয়েকটি এলাকা ইতোমধ্যেই বন্যায় প্লাবিত হয়েছে। পাশাপাশি এক ডজনেরও বেশি প্রদেশেও বন্যার পানি প্রবেশ করেছে।
গত সপ্তাহে এক বিবৃতিতে বলা হয়, কয়েক মাসে অঞ্চলটিতে প্রায় ৩০০ জন মারা গেছে। এতে ৩ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত এবং কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
প্রতিবেশী কঙ্গো রিপাবলিক কর্তৃপক্ষ রয়টার্সকে জানিয়েছে, দেশটির নদী তীরবর্তী রাজধানী ব্রাজাভিলসহ আটটি বিভাগে বন্যায় কমপক্ষে ১৭ জন মারা গেছে। এসময় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০ হাজারের বেশি পরিবার।
নিম্নমানের নগর পরিকল্পনা এবং দুর্বল অবকাঠামোর কারণে আফ্রিকার কিছু দেশকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পানিবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলগুলোতে ঘন ঘন ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা দেখা দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)