রামগড়ে অস্ত্রসহ ইউপিডিএফ’র দুই কালেক্টর আটক
রামগড়ে আইনশৃঙ্খলা বাহিনী পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ উপজাতি বিচ্ছিন্নতাবাদী ইউপিডিএফের দুই সন্ত্রাসী চাঁদা কালেক্টরকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাত ৩টার দিকে সিন্ধুকছড়ি সেনা জোনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষদল রামগড়ের প্রত্যন্ত এলাকা দাতারাম পাড়ায় অভিযান চালায়। এ সময় ভূবনজয় ত্রিপুরা (৩৪) নামে এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী আটক করা হয়। পরে তার কাছ থেকে দেশীয় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, নোটবুক, ডায়রি, মোবাইল ফোন ইত্যাদি উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটক ভূবনজয় ত্রিপুরা ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) চাঁদা কালেক্টর। সে দাতারাম পাড়ার ব্রজমোহন ত্রিপুরার ছেলে। আইনশৃঙ্খলা বাহিনী রবিবার (১৫ সেপ্টেম্বর) তাকে রামগড় থানায় সোপর্দ করেছে।
অপরদিকে, গত রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রামগড় বাজার এলাকা থেকে হেমরঞ্জন ত্রিপুরা (৩২) নামে অপর এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে আটক করেছে ৪৩-বিজিবি। ৪৩ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে একটি টহলদল তাকে আটক করে। পরে তার কাছ থেকে চাঁদা আদায়ের বই, এনআইডি, মোবাইল ফোন ইত্যাদি জব্দ ক রা হয়।
বিজিবি জানায়, সে ইউপিডিএফের চাঁদা কালেক্টর। সে গুইমারার তেমাতাই এলাকার প্রহলাদ ত্রিপুরার ছেলে বলে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়।
এদিকে আটককৃতদের মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে উপজাতি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ইউপিডিএফ। এতে ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলার সভাপতি বাহাদুর ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি লিটন ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।