অটোরিকশা শ্রমিক ইউনিয়ন দুই সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গামাটি সংবাদদাতা:
জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন কাপ্তাই নতুন বাজার শাখার দুইজন সদস্যকে পাহাড়ি উপজাতি সন্ত্রাসী কর্তৃক হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কাপ্তাই নতুন বাজার অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজিনং -চট্রমেট্র ১৮৪৩),এর শ্রমিক ইউনিয়ন ও চালকগণ হামলার দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে মানববন্ধন করে।
কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ বলেন, গত জুমুয়াবার সকালে কাপ্তাই হতে আইনশৃঙ্খলা লোকজনকে নিয়ে রাঙ্গামাটি যাওয়ার সময় আসামবস্তির পার্শ্ববর্তী এলাকায় তাদের নামিয়ে দিয়ে আসার পথে চালক ফারুক ও মামুনের উপর পাহাড়ি সন্ত্রাসীরা দাঁড়ালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে । এবং টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ করে। আমরা এ হামলার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।