রাতের আঁধারে সীমান্তে বেড়া নির্মাণ, অপসারণের আশ্বাস বিজিবির
দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের বিরামপুরের কাটলা ইউনিয়নের খিয়ারমাহমুদপুর সীমান্তে রাতের আঁধারে প্রায় আধা কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ করেছে ভারতীয়রা।
গত রোববার (২১ সেপ্টেম্বর) মধ্যরাতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিরামপুর সীমান্তের ২৯১/২৯ এস বাংলা পিলার থেকে ১০ গজ দূরে তারা বাঁশ দিয়ে এই বেড়া নির্মাণ করে।
জয়পুরহাট ২০বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ আহমদ বলেন, ভারতীয় সীমান্তের কৃষকরা জমির ধান রক্ষায় রাতে আঁধারে বেড়া নির্মাণ করেছে। ইতিমধ্যে এ বিষয়ে বিএসএফ কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত সেই বেড়া অপসারণ করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।