রাজশাহী-রংপুর পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট প্রত্যাহার
, ৬ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ তাসি’, ১৩৯২ শামসী সন , ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর রাজশাহী ও রংপুর বিভাগের সব পেট্রোল পাম্প মালিকদের অনির্দিষ্টকালের তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুই বিভাগের ১৬ জেলায় চার শতাধিক পাম্পে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া কর্মসূচি বিকাল ৪টায় প্রত্যাহার করা হয়। এতে মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
প্রায় আট ঘণ্টা পাম্প বন্ধ থাকায় জ্বালানি না পেয়ে যানবাহন চলাচল ব্যাহত হয়। জনগণ বিভিন্ন পাম্পের সামনে ভিড় করেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জলিল জানান, সড়ক ও জনপথ বিভাগ কোনও আলোচনা ছাড়াই মঙ্গল ও বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার হামিম ফিলিং স্টেশন, আজিজা ফিলিং স্টেশন এবং আশা ফিলিং স্টেশনের সামনে প্রাচীর দিয়ে যানবাহন প্রবেশে বাধা দেয়। এ ছাড়া পাম্পের জমি উচ্ছেদ করা হয়।
তিনি জানান, তারা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা করে আসছেন। নিয়মিত রাজস্ব প্রদান করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অতীতে কখনও এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে জ্বালানি তেল পরিবেশকদের মাঝে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়। এ ছাড়া এ অভিযানে জ্বালানি খাতকে অস্থিতিশীল ও ব্যবসায়ী সমাজের মধ্যে ভীতি সৃষ্টি করে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করা হয়। এ কারণে বাধ্য হয়েই তারা উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের চার শতাধিক পাম্পে বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন, বিপণন ও পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছিল।
এ অচলাবস্থা নিরসনে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা দুপুরে তার কার্যালয়ে জরুরি সভা আহ্বান করেন। সেখানে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির এরিয়া ম্যানেজার, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসন দুঃখ প্রকাশ করে উচ্ছেদ অভিযান আর না চালানোর ঘোষণা দেয়। ফলে গতকাল বিকাল ৪টা থেকে দুই বিভাগের সব পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জনসংখ্যাকে মানবসম্পদে রুপান্তর করতে হবে -শিক্ষামন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চলছে -চিফ প্রসিকিউটর
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে -খাজা আসিফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেই কুমির ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্য দেশ থেকে ভিসা নিয়ে বাংলাদেশিদের পাচার ও বিক্রি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হলো এমপিপুত্রকে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের চীন সফরে কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে, আশা বেইজিংয়ের
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে -জ্বালানিমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনুমোদন প্রক্রিয়া ‘সহজ’ হচ্ছে, ১৪ দিনে ব্যবসা শুরু করা যাবে -বাণিজ্যমন্ত্রী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












