বাংলাদেশে গোশত প্রক্রিয়াকরণে সহযোগিতা করতে চায় পাকিস্তান
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন, বাংলাদেশে গবাদিপশুর জাত উন্নয়ন, দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ ও গোশত প্রক্রিয়াকরণে যাবতীয় সহযোগিতা করতে পাকিস্তান সরকার প্রস্তুত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগ্রহ দেখানো হলে পাকিস্তান সরকার যাবতীয় সহযোগিতা করবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত খামারি সম্মেলনে এসব কথা বলেন পাকিস্তানের হাইকমিশনার।
অনুষ্ঠানে পাকিস্তান হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের কৃষি ও পশুপালন রীতি অনেকটা একই রকম। পাকিস্তান দুগ্ধজাত পণ্য প্রক্রিয়া, গোশত উৎপাদন-প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে অনেক উন্নতি করেছে। বাংলাদেশ সরকার আগ্রহ প্রকাশ করলে এ ব্যাপারে যাবতীয় সহযোগিতা করতে চায় পাকিস্তান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।