ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ল!
আল ইহসান ডেস্ক:
ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে। সে জানিয়েছে, তেহরানকে যুদ্ধ শেষ করার প্রস্তাব পর্যালোচনা করার জন্য আরও সময় দিতে মার্কিন সামরিক বাহিনী তাদের পরিকল্পিত হামলা স্থগিত রাখবে। তবে ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ চলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় ট্রাম্পের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, অন্তত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরান তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরানের অবস্থান ‘পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে’।
ইরানি কর্মকর্তারা দেশটির বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধের নিন্দা জানানোর পর ট্রাম্পের এই অবস্থান পরিবর্তন দেখা গেল। এই অবরোধের ফলে নির্ধারিত আলোচনায় ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।