রাজশাহীতে ট্রাক-নছিমনের সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত
পুঠিয়া উপজেলায় বালুবাহী ডাম্প ট্রাক ও নছিমনের সংঘর্ষে দু’জন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও তার সহকারী। গতকার মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পুঠিয়ার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, তাহেরপুর থেকে মুরগিবোঝাই নছিমন পুঠিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবোঝাই ড্রাম ট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল। নিমতলা এলাকায় ট্রাক ও নছিমনের মধ্যে সংঘর্ষ হয়। এতে চার জন আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পুঠিয়ায় তারা মুরগির ব্যবসা করতেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।