টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা চলছে, অভিযোগ বিএনপির
, ২১ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ তাসি, ১৩৯৩ শামসী সন , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নির্বাচনে পরাজয়ের মুখে পড়ে একটি দল দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
এক বিবৃতিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন রবিবার এ অভিযোগ করেন।
তিনি বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্যের পাশাপাশি বিকাশ, নগদ ও রকেট নম্বর সংগ্রহ করছে, যা অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের ইঙ্গিত বহন করে।
জামাতের প্রতি ইঙ্গিত করে মাহ্দী আমিন বলেন, ঢাকা-১৫ আসনে দলীয় প্রধানের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে দলটির একজন শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা বিতরণ ও ভোট কেনার চেষ্টা করেছেন।
এ সংক্রান্ত ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে বলেও তিনি দাবি করেন।
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, প্রচারের সময় সাধারণ মানুষ এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দেওয়া একটি দল যদি ভোটের মাঠে দুর্নীতির আশ্রয় নেয়, তবে সেটি চরম দ্বিচারিতা ও নৈতিকতার সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও করে দলটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘জুলাই সনদে’ কী আছে, জানে না ৭৭ শতাংশ মানুষ
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রচারণার সময় হকারকে টাকা দিয়ে আলোচনায়!
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজশাহীতে ট্রাক-নছিমনের সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসড়কে ৪০ কিমি. যানজট, যাত্রীদের ভোগান্তি
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাবি উপাচার্য
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয় -অর্থ উপদেষ্টা
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কয়েক গুণ ভাড়া বৃদ্ধি যানবাহনে, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী ১৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি কিনবে বাংলাদেশ
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)