রাজনৈতিক বিবেচনায় অ্যাটর্নি অফিসে ২৬৫ জনের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক বিবেচনায় সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য ২৬৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় মিছিল, মিটিং, শোডাউন, মাইকিং ও রাজনৈতিক কর্মসূচি অবৈধ ঘোষণা চেয়ে হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও তার কার্যালয়ের অধীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগে স্বচ্ছতা, মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার ভিত্তিতে নির্বাচন হওয়া উচিত। কিন্তু রাজনৈতিক বিবেচনায় বিপুলসংখ্যক আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সেই নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।