রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে মার্কিন গরুর গোশতের ঊর্ধ্বমুখী দাম
আল ইহসান ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রে গরুর গোশতের দাম এতটাই বেড়ে গেছে যে এটি বর্তমানে একটি রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ট্রাম্প, যে অনেক আগেই মুদ্রাস্ফীতিকে ‘মৃত’ ঘোষণা করেছিলো; সেও এই বিষয়ে কথা বলছে। এই সমস্যা আমেরিকানদের জন্য ট্রাম্পের মুদিপণ্যের দাম কমানোর প্রতিশ্রুতিকে ব্যর্থ করে দেওয়ার হুমকি দিচ্ছে।
এই সপ্তাহে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পশুপালকদের তাদের গবাদি পশুর দাম কমানোর আহ্বান জানিয়েছে।
কিন্তু তার এই দাবি এবং সমস্যা সমাধানের জন্য ট্রাম্প প্রশাসনের অন্যান্য প্রস্তাব পশুপালকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা আশঙ্কা করছে, ট্রাম্পের কিছু সমাধান তাদের জীবিকা নির্বাহ করা কঠিন করে তুলবে, একই সঙ্গে মুদি দোকানিদের ক্ষতিও করবে।
১৯৮০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গরুর গোশতের খামারি এবং পশুপালকদের সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে অভ্যন্তরীণ সরবরাহ হ্রাস পাচ্ছে এবং চাহিদা বেশি থাকার কারণে দামও বৃদ্ধি পাচ্ছে।
দেশটির গবাদি পশুর মজুদ প্রায় ৭৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, অন্যদিকে ২০১৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ১ লাখ ৫০ হাজারের বেশি গবাদি পশুর খামার হারিয়েছে। কৃষি বিভাগের মতে, ১৭ শতাংশ হ্রাস পেয়েছে।
পশুপালকরা বলছে, চার দশক ধরে তাদের সঙ্গে গোশত প্রক্রিয়াকরণকারীদের মধ্যে একত্রীকরণের ফলে তারা চাপের মধ্যে রয়েছে, অন্যদিকে সার এবং সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ উপকরণের উচ্চমূল্য চাপকে আরো তীব্র করেছে। কয়েক বছরের খরার কারণে পশুপালকরা তাদের পশুপাল কমাতে বাধ্য হয়েছে। ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
ইলিনয়ের একজন গবাদি পশুপালক বলেছে, তার খামারের কিছু অংশ সবুজ ঘাসে ঢাকা ছিলো, এখন শুকিয়ে গেছে। যার ফলে তার গরুর পালের জন্য চারণভূমি কমে গেছে।
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত গত ১২ মাসে খুচরা বাজারে কিমা গরুর গোশতের দাম ১২.৯ শতাংশ বেড়েছে, আর গরুর স্টেকের দাম বেড়েছে ১৬.৬ শতাংশ। এক পাউন্ড (প্রায় ০.৪৫ কেজি) গরুর কিমার দাম এখন গড়ে ৬.৩৩ ডলার (প্রায় ৪.৭৫ পাউন্ড স্টার্লিং), যেখানে এক বছর আগে দাম ছিলো ৫.৫৮ ডলার।
এই বৃদ্ধি সামগ্রিক খাদ্য মুদ্রাস্ফীতিকে অনেকাংশে ছাড়িয়ে গেছে, যা বর্তমানে ৩.১ শতাংশ। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।