রাজনীতিকে নির্বাসন দেয়া হয়েছে -মঈন খান
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ থেকে রাজনীতিকে নির্বাসন দেয়া হয়েছে। এখন চলছে শুধু ক্ষমতা, টাকা এবং অর্থের রাজনীতি। বিগত ১৫ বছর ধরে সরকার বারবার বিরোধীদলকে ধ্বংস করার চেষ্টা করেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, ১/১১ নিয়ে অনেক কিছু বলার আছে, আজকের আলোচনা কিন্তু এটা সম্পর্কহীন নয়। আমরা কোন সাম্রাজ্যে বসবাস করছি! স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র আর তৎকালীন পূর্বপাকিস্তানের দারিদ্র্য মানুষের অর্থনৈতিক মুক্তি। ৯ মাসে যুদ্ধ করেছিলাম আমরা সাম্যের আশায়। আমরা যে মূল্যের জন্য স্বাধীনতা করেছিলাম ৫২ বছর আগে, তবে কেন বলতে হয়, আমাদের গণতন্ত্র ও ভোটাধিকার নাই।
ড. মঈন বলেন, আওয়ামী লীগ অনেক নাম পরিবর্তন করতে পারলেও নিজেদের নাম পরিবর্তন করতে পারেনি। তাদের আওয়ামী লীগ শব্দটি উর্দু। আওয়ামী মুখে যা বলে তা করে না। যা বলে না তাই করে। মুখে গণতন্ত্রের কথা বললেও বাকশাল কায়েম করছে। তারাই আবার গণতন্ত্রের প্রবক্তা দাবি করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।