বহুমুখী রপ্তানির মাধ্যমে বাণিজ্য বাড়াতে চাই -বাণিজ্য প্রতিমন্ত্রী
বহুমুখী রপ্তানির মাধ্যমে বাণিজ্য বাড়াতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিকে কিভাবে বহুমুখী করা যায়। চেষ্টা করব লোকাল যে শিল্প আছে সেগুলোকে আরও উৎসাহিত করতে। আমাদের রপ্তানি ৬ গুন বেড়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বেশি উৎসাহিত করে বিদেশিদের আনি না। মাসব্যাপী তারা অনেকে আসতে চান না। তবে আমাদের লোকাল ইন্ড্রাষ্ট্রিগুলোকে পরিচিত করাটাই অন্যতম লক্ষ্য। আমাদের দেশে বিভিন্ন দূতাবাসের লোকজন আছেন, তাদের অনেকে মেলায় আসেন। এবার আমরা তাদের একসঙ্গে আনার বিষয়ে উদ্যোগ নেবো।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।