রাজধানীর রায়েরবাজার, বছিলা ও পূর্বাচলে নতুন থানা হবে
ডিএমপি কমিশনার বলেন, বসিলা পুলিশ লাইন্সে একটি বড় ধরনের পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে। এর বাইরেও আরও কয়েকটি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে বলে জানান তিনি।
অন্যদিকে, আইজিপি আলী হোসেন ফকির বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে পুলিশ সপ্তাহ পালন করা যায়নি। এবার নতুন সরকারের আমলে নতুন আঙ্গিকে পুলিশ সপ্তাহ হবে। পুলিশ বিশৃঙ্খল অবস্থায় ছিল, যা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশের সদস্য রয়েছে ২ লাখ ২০ হাজার। এর মধ্যে ১ লাখ ৫০ হাজার পুলিশের জন্য আবাসনের ব্যবস্থা আছে। পুলিশের সমস্যা সমাধানে সরকার আন্তরিক।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।