ঊর্ধ্বমুখী সবজির বাজার, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
জ্বালানি তেলের কারণে পরিবহন খরচ বৃদ্ধি, সাম্প্রতিক বৃষ্টি এবং মৌসুম শেষ হওয়ায় বাজারে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে রাজধানীতে অস্বাভাবিক বেড়েছে সব ধরনের সবজির দাম। বর্তমানে অধিকাংশ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার উপরে। এতে করে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের নাভিশ^াস উঠছে।
গতকাল জুমুয়াবার রাজধানীর কয়েকটি বাজারে দেখা গেছে এমন চিত্র।
বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শসা, কাঁকরোল ও বেগুন। প্রতি কেজি দেশি শসা ১২০ টাকা এবং হাইব্রিড শসা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল ও গোল বেগুনের কেজি ঠেকেছে ১২০ টাকায়। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।
অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি পটল ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ১০০ টাকা এবং ধুন্দল ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
তুলনামূলক কম দামের সবজির তালিকায় থাকা পেঁপের দামও বেড়ে হয়েছে ৮০ টাকা কেজি। এছাড়া ঢেঁড়স ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং কদু প্রতি পিস ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচা মরিচের বাজারেও অস্থিরতা বিরাজ করছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
রামপুরা বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী সাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে এখন ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। কিছুদিন আগেও পেঁপের দাম কম ছিল, আজ তাও ৮০ টাকা। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পক্ষে খেয়ে-পরে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)