রাজধানীর মোহাম্মদপুরে ১৬ গ্যাং, শতাধিক সদস্য
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ২৯ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৬ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনের তথ্য বলছে, সম্পূর্ণ মোহাম্মদপুর এলাকা ভাগ করে নিয়ে অপরাধের সা¤্রাজ্য গড়ে তুলেছে ১৬টি গ্যাং। এই ১৬ গ্যাংয়ে রয়েছে ২৫১ জনের বেশি সদস্য। যারা নিয়মিত আধিপত্যের লড়াইয়ে অরাজকতা চালিয়ে দাপিয়ে বেড়াচ্ছে পুরো মোহাম্মদপুর।
মোহাম্মদপুরে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা এসব গ্রুপের সদস্যরা মাদক কারবার নিয়ন্ত্রণ, মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, টিজিং ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটিয়ে থাকে। এছাড়া রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে তারা অংশ নেয়, কখনো কখনো চুক্তিতে সেসব কর্মসূচিতে লোকবলও সাপ্লাই করে।
ওই এলাকার ১৬টি গ্যাংয়ের পৃষ্ঠপোষক হিসেবে বেরিয়ে এসেছে বিভিন্ন সময় ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের স্থানীয় পদধারী একাধিক নেতার নাম। এছাড়া স্থানীয় শীর্ষ সন্ত্রাসী, ক্যাডার ও কিলার হিসেবে পরিচিতদের নামও রয়েছে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনাসহ নানান ব্যবস্থা নিলেও বারবারই এসব অপরাধী চক্রকে নিয়ন্ত্রণে ব্যর্থ হতে হচ্ছে। ফলে মোহাম্মদপুরকে সন্ত্রাসমুক্ত করা আদৌ সম্ভব হবে কি না-এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঠছে।
তাদের ভাষ্য, এসব গ্যাংয়ের পেছনে ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় পদধারী বিভিন্ন নেতার সংশ্লিষ্টতা থাকায় তাদের নিয়ন্ত্রণ বা নির্মূলে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
নাম প্রকাশ না করার শর্তে মোহাম্মদপুরের একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় প্রতিটি গ্যাংয়ের প্রধান ও সদস্যরা রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত হচ্ছে। যে কারণে অনেকক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাইলেও তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারছে না। আবার যেসব অপরাধী গ্রেফতার হয়ে নামেমাত্র সাজা শেষে বা অল্প কিছুদিনের ব্যবধানে জামিনে বের হয়ে আসছে তারা আবারও এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। ফলে গ্রেফতার বা সাজার যে ভয় সেটাও তাদের নেই।
মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘আমাদের তেজগাঁও বিভাগের ছয়টি থানার মধ্যে মোহাম্মদপুর এলাকায় প্রায় প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ থানা এলাকাটি বড় হওয়ায় আমরা একযোগে সব জায়গায় অভিযান চালাতে পারি না। তবে রায়েরবাজার, বসিলা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান এলাকায় নিয়মিত অভিযান হয়। অভিযানে বেশ ভালো সংখ্যক ছিনতাইকারী ও অপরাধী ধরা হয়। পরে তাদের আইনের আওতায়ও আনা হয়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












