৫ লিটারে কম ৩৩০ মি.লি., ফিলিং স্টেশনকে জরিমানা
টাঙ্গাইল সংবাদদাতা:
শহরের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ার অপরাধে মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) শহরের আমিন বাজার এলাকায় ‘এম আরফান খান অ্যান্ড কোং’ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার দফতর সূত্র জানায়, ওই ফিলিং স্টেশনটির বিরুদ্ধে জ্বালানি তেল কম দেওয়ার বিষয়ে বেশ কিছু দিন ধরে অভিযোগ আসছিল। আজ দুপুরে ঝটিকা অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায় অধিদপ্তর। পরিমাপের সময় দেখা যায়, প্রতি ৫ লিটার ডিজেল ও পেট্রোলে প্রায় ৩৩০ মিলিলিটার করে তেল কম দেওয়া হচ্ছে। এই কারচুপির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গ্রাহকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আজ অভিযান পরিচালনা করি। অভিযানে পরিমাপে বড় ধরনের কারচুপি ধরা পড়েছে। জনস্বার্থে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।