রাজধানীর মিরপুরে আনজুমান এর সাপ্তাহিক মজলিশ জারী
সারা দেশে আনজুমান মজলিশগুলো নতুনভাবে শক্তিশালী করার উদ্যেগের অংশ হিসেবে রাজধানী ঢাকার মিরপুর জোনে আনজুমান এর সাপ্তাহিক মজলিশ জারী হয়েছে। ঢাকা ডেন্টাল কলেজ সংলগ্ন ভাসানটেক নুসরাত আফনান এন্টারপ্রাইজের অফিসে গত জুময়াহ শরীফ বাদ মাগরিব মিরপুর জোনের সকল ওয়ার্ডের আনজুমান দায়িত্বশীল ও আমিলদের অংশগ্রহনে অত্যন্ত জোশ জজবার সাথে মজলিশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় আনজুমান মজলিশ উনার আমিল ও মিরপুর জোনের অন্যতম দায়িত্বশীল মুহম্মদ ফয়সালুর রহমান খান আসন্ন কুরবানীর কাজের বিষয়ে অত্যন্ত গুরুত্বপুর্ন আলোচনা করেন। প্রতি জুময়াহ শরীফ বাদ মাগরিব হতে মিরপুর জোনের কেন্দ্রীয় আনজুমান মজলিশ এখানেই অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়া হয়।
মিরপুরের সকল আশেকীন জাকেরীন মুহিব্বীন মুরিদীন পীরভাইদেরকে সাপ্তাহিক এই মজলিশে হাজির হয়ে মহান মামদুহ মুরশিদ কিবলা আলাইহিস সালাম উনার রেজামন্দি সন্তুষ্টি মুবারক হাসিল করার জন্য উদাত্ত আহবান জানানো হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।