প্রবাসীর শখের বাগানে বাণিজ্যিক ভাবে আম চাষ
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০২ জুন, ২০২৪ খ্রি:, ১৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
অষ্ট্রেলিয়া প্রবাসী মঈনুদ্দীন নিজ গ্রামের এলাকা মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের বিস্তীর্ণ পাহাড়ে প্রায় ৩১ একর জায়গাজুড়ে গড়ে তুলেছেন একটি সমন্বিত খামার। এখন সেই খামারকে পর্যটন স্পট হিসেবে গড়ে তুলেছেন তিনি।
ফার্মের অভ্যন্তরে প্রায় ২২ একর জমিতে ২০১৬ সাল থেকে বাণিজ্যিক ভাবে লাগানো হাড়িভাঙা ও আমরূপালি আম গাছের চারা আছে প্রায় ৮শ’র মতো। পাশাপাশি গোরমতি, ব্যানানা, মিয়াজাকি, হিমসাগর, মল্লিকা, ল্যাংড়াসহ প্রায় আরো ১হাজার ৪শ মতো আমের চারা লাগনো হয়েছে। যেগুলোতে আগামী কয়েক বছরের মধ্যে ফলন দিতে শুরু করবে।
ফার্ম সুত্রে জানা যায়, ইতোমধ্যে প্রায় ২০ মণ আম বিক্রি হয়েছে দেশের বিভিন্ন স্থানে। প্রায় ৪শত গাছে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫শ মণ। ১০-১২ লক্ষ টাকার আম বিক্রি হবে। উৎপাদিত এসব আম যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
উদ্যোক্তা প্রবাসী মঈনুদ্দিন জানান, আমার বাগানে বিগত সময়ের তুলনায় এ বছর ভালো ফলন হয়েছে। কোনো ধরনের ফরমালিন বা কেমিকেল ব্যবহার না করায় এখানকার আমের বেশ চাহিদা রয়েছে। বেশিরভাগ আম অনলাইনে বিক্রি হয়ে যায়। তিনি আরো বলেন, আমি প্রবাসে থাকলেও আমার মন পড়ে থাকে এই এই খামারে। ছুটি পেলেই আমি খামারে চলে আসি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী পুলিশ হেফাজতে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্বল হচ্ছে নিম্নচাপ, সারাদেশে বৃষ্টি থাকবে ৫ দিন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মেঘনায় ট্রলারডুবি: ২৩ ঘণ্টায়ও সন্ধান মেলেনি ৪ জনের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা, তিনজনকে ফেরত পাঠালো বিজিবি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাতিসংঘের মঞ্চে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের শক্ত অবস্থান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিশুর আঙুল কেটে দিলেন কনস্টেবল, স্বামী-স্ত্রী গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেয়া হবে -প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পৃথক মামলার সাজা একসঙ্গে গণনার সুযোগ নেই -হাইকোর্ট
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত -ডিএমপি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিরোধী দল শেখ হাসিনাকে অনুসরণ করছে -মুক্তিযুদ্ধমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ গুজবের দেশ -ভূমি প্রতিমন্ত্রী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)