রাজধানীর কালশী বস্তিতে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট ঘটনাস্থলে পৌছালেও পানির সংকট রয়েছে। এর ফলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
গতকাল সোমবার (২৫ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও অন্যান্য ইউনিট গিয়ে যুক্ত হয়।
তিনি আরও জানান, আগুন বস্তিতে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিস সর্বোচ্চ চেষ্টা করছে তা নিয়ন্ত্রণে নিয়ে আনার জন্য। তবে ঘটনাস্থলে পানির ব্যাপক সংকট রয়েছে। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। বরং আগুন আশপাশে আরও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া আগুনের কারণে আশপাশের এলাকায় তৈরি হয়েছে তীব্র যানজট।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।