ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ১৫৫ জ্যাম পয়েন্টে কড়া নজরদারি
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সারা দেশের মহাসড়কে যানজটের মূল স্থানগুলো চিহ্নিত করে বিশেষ নকশা তৈরি করেছে হাইওয়ে পুলিশ। মোট ১৫৫টি স্পটকে ‘রেড জোন’ বা বিশেষ যানজটপ্রবণ পয়েন্ট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে ৫২টি, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৪৮টি, ঢাকা-সিলেটে ৪১টি, ঢাকা-পাটুরিয়া-আরিচা রুটে ৮টি এবং ঢাকা-ময়মনসিংহে ৬টি পয়েন্ট রয়েছে।
প্রধান স্পটগুলো হলো- কাঁচপুর, চন্দ্রা মোড়, বাইপাইল, হাটিকুমরুল, যমুনা সেতু, শায়েস্তাগঞ্জ ও পায়রা সেতু।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ট্রাফিক) দেলোয়ার হোসেন মিঞা জানিয়েছেন, যানজটপ্রবণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ, ওয়ার্ডেন ও স্বেচ্ছাসেবক মোতায়েন থাকবে। মুভমেন্ট কন্ট্রোল ও দ্রুত সমস্যা সমাধানে বিশেষ মনিটরিং টিম কাজ করবে। প্রযুক্তির মাধ্যমে রিয়েল টাইম ট্রাফিক ডেটা সংগ্রহ করা হবে, যাতে কোনো পয়েন্টে জট লাগলে তাৎক্ষণিক বিকল্প রুট খুলে দেওয়া যায়।
ঈদযাত্রার চাপ সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে- মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। তবে, পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
২৫ থেকে ২৭ মে পর্যন্ত রাজধানীর আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর সেতু পর্যন্ত সড়ক একমুখী থাকবে (শুধু ঢাকা থেকে বের হওয়ার জন্য)। একইসঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী লেনটিও কেবল ঢাকাত্যাগী গাড়ির জন্য ব্যবহৃত হবে। ঢাকামুখী যানবাহনকে বিকল্প পথ ব্যবহার করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)