খাল খননের উদ্যোগ সফল হলে নাব্যতা ফিরবে নদীগুলোর
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৬ মে, ২০২৬ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
খাল পুনরুদ্ধার ছাড়া নদী রক্ষা সম্ভব নয়। কারণ নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোই মূলত পানিপ্রবাহের শাখা-উপশাখা হিসেবে কাজ করে। ফলে সরকারের খাল খনন কর্মসূচির কারণে দেশের নদীগুলোতে আবারও প্রাণ ফিরে আসবে।
সরকারি তথ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে। বাসসের এক প্রতিবেদনে তথ্য উঠে আসে।
পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সম্প্রতি জানিয়েছেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এই বিশাল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চলতি বছরের জুন পর্যন্ত ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
একই সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় আরো প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল সংস্কার ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয় চলতি বছরের মার্চ মাসে। দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, দেশের বহু নদীর সঙ্গে সংযুক্ত প্রাচীন খালগুলো দখল ও ভরাট হয়ে যাওয়ায় নদীগুলো শুকিয়ে পড়ছে। খাল পুনঃখননের মাধ্যমে সেই প্রাকৃতিক সংযোগ পুনরুদ্ধার করা হচ্ছে।
পানি সম্পদ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কর্মসূচির আওতায় খাল খননের পাশাপাশি খালপাড় সংরক্ষণ, বৃক্ষরোপণ, অবৈধ দখল উচ্ছেদ এবং পানি প্রবাহ নিশ্চিত করার কাজও করা হচ্ছে। বিভিন্ন জেলার প্রশাসনকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে ব্যক্তি উদ্যোগেও সরকারি খাল খনন ও পুনঃখননে অংশগ্রহণের সুযোগ দিয়েছে। ওই পরিপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে বহু খাল নাব্যতা হারিয়েছে। এ জন্য স্থানীয় জনগণ ও ব্যক্তি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে খাল পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)