রাজধানীতে মধ্যরাতে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
, ২১ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৫ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় নাফিস আজিজ সিদ্দিক নামের এক যুবককে গুলি করে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও নন্দীপাড়া তিতাস রোড এলাকায় ঘটনাটি ঘটে।
হাসপাতালে আহত নাফিসের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, তাদের বাসা খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকায়। নাফিস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাসাবো এলাকায় নাফিসের এক সহকর্মীর বাবা মারা যান। রাতে বাসাবো এলাকায় যান নাফিস। সেখান থেকে তার আরেক সহকর্মীকে নামিয়ে দিতে মোটরসাইকেল নিয়ে যাত্রাবাড়ী এলাকায় যান নাফিস। সেখান থেকে বাসায় ফিরছিলেন।
তিনি আরও বলেন, খিলগাঁও তিতাস রোডে এলে তিনজন ছিনতাইকারী নাফিসের মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা নাফিসের মোটরসাইকেল নিয়ে নেয়। একপর্যায়ে নাফিসের হাতে থাকা মোবাইল ফোন নিতে যায় ছিনতাইকারীরা। তখন নাফিস বাধা দেয়। এ সময় নাফিসের বাঁ পায়ে গুলি করে মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে তার চিৎকার শুনে পাশের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে নাফিসকে রাত ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের নিন্দা জানালো ঢাকা!
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেয়ার পরিকল্পনা সরকারের -জ্বালানিমন্ত্রী
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলডিসি বিলম্বিত, উত্তরণে টেকসই ও মসৃণ পথ খুঁজছে সরকার
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কয়েক হাজার কোটি টাকার পণ্য কনটেইনারের ভেতরেই নষ্ট
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)